৩৫ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী, ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল শুক্রবার সকালে ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিকেলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার জানান, চলতি মাসের গত পাঁচ দিনে অনুপ্রবেশের সময় আরও ৯৬ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদেরও মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।