৩৫ হাজার ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৩৫ হাজার ইয়াবা বাড়ি ও ২০০ বোতল ফেনসিডিলসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডিবির একটি দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি জিপ আটক করে। ওই জিপে তল্লাশি চালিয়ে ডিবি ৩৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিপ থেকে হারুন ওরফে হারুন অর রশীদ ও তাঁর তিন সহযোগী শুক্কুর আলী ওরফে ডিলার আলী, রেজাউল করিম ওরফে ইয়াবা করিম ও হারুনকে আটক করে। শুক্কুর আলী একটি দূরপাল্লার বাসের চালক। অভিযানে নেতৃত্ব দেন ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার রহমতউল্লাহ চৌধুরী।