৩৫০ ক্যান বিয়ার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে ৩৫০ ক্যান বিয়ারসহ কবির হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন হিন্দু চড়াইল (ভাংনা) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক যুবক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার জাদুয়া বড়বাড়ি এলাকার মৈজে আলীর ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার মনু বেপারীর ঢাল এলাকার অমিতের বাড়ির ভাড়াটে। কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কে এম সাইদুজ্জামান বাচ্চু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হিন্দু চড়াইল এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ভ্যানসহ কবির হোসেনকে আটক করা হয়। পরে তাঁর ভ্যানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫০ ক্যান বিদেশি বিয়ার পাওয়া যায়।

বিজ্ঞপ্তি