৩৬ শ্রমিককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় মেঘনা নদীর চরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩৬ জন শ্রমিকের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড দেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস ওই অভিযান চালান ও দণ্ডাদেশ দেন। এ সময় মাটি বহনকারী দুটি বাল্কহেড আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।