৩৭ টন সরকারি সার জব্দ, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালোবাজারে বিক্রির সময় ৩৭ টন ওজনের ৭৪০ বস্তা সরকারি মিউরেট অব পটাশ (এমওপি) সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকা থেকে গত বুধবার এসব জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বুধবার রাত সাড়ে নয়টার দিকে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক হওয়া ব্যক্তিরা হলেন যশোর শহরের বকচর চৌধুরীপাড়া এলাকার আবদার আলীর ভাড়াটে আবুল কালাম (৩৬), সদর উপজেলার সীতারামপুর গ্রামের সগীর হোসেন(৪২) ও ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামের ইমামুল হোসেন (১৮)। তাঁদের মধ্যে সগীর ট্রাকের চালক। বাকি দুজন তাঁর সহকারী।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়ার মেসার্স ওলিয়ার ট্রেডিং থেকে ৫০ কেজি করে ওজনের ৭৪০ বস্তা সরকারি এমওপি সার নিয়ে একটি ট্রাক দিনাজপুরের ফুলবাড়ীর উদ্দেশে রওনা দেয়। চুড়ামনকাটি বাজারের কাছে পৌঁছালে ট্রাকটি থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে চালক ও দুই সহকারীকে আটক করে।