৩৭৪০টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামের একটি বাড়ির মাটির নিচ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩ হাজার ৭৪০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী ওই ইউনিয়নের পল্লিচিকিৎসক আবদুল্লাহ আল-মামুনের বাড়ির আঙিনার পশ্চিম পাশে শৌচাগারের জন্য কয়েকজন শ্রমিক মাটি খুঁড়ছিলেন। তিন ফুট মাটি খোঁড়ার পর হঠাৎ শ্রমিকেরা গর্তে গুলি দেখতে পান। খবর পেয়ে বিজিবির সদস্য ও দেওয়ানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।