৩৮ রোহিঙ্গা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গতকাল বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মিয়ানমারের ৩৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। নৌকায় নাফ নদী অতিক্রম করে সীমান্তের পালংখালী, ঘুমধুম ও তুমব্রু পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশ অনুপ্রবেশ করছিল।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার জানান, আটক ৩৮ রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। মার্চ মাসে এ পর্যন্ত অনুপ্রবেশকারী ৫১২ জন মিয়ানমারের নাগরিককে আটক করে বিজিবি।