৩৯ জন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে কক্সবাজারগামী ৩৯ জনকে উদ্ধার করেছে চট্টগ্রামের বাকলিয়া থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, দালাল চক্রের লোকজন দেশের নরসিংদী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৯ জনকে নিয়ে আসেন। তাঁদের নগরের লালদীঘি পাড় এলাকার হোটেল ও বাস্তুহারা বস্তিতে রাখা হয়েছিল। গতকাল সকালে বাসে করে কক্সবাজারের চকরিয়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম