প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। গতকাল বুধবার এ অভিযান চালানো হয়। কর্ণফুলী গ্যাসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আবদুল্লাহ আল মামুন বলেন, বায়েজিদ বোস্তামী, জালালাবাদ ও মিরপাড়া এলাকায় গতকাল বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ৩৯টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|