৪ চাঁদাবাজ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে চাঁদার টাকাও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো রাজু (৪০), মামুন (২৭), কামাল (৩৫) ও মারুফ (২১)। এরা সবাই বাসস্ট্যান্ডের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে ডিবি পুলিশ গত বুধবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার সাড়ে চার হাজার টাকাও জব্দ করে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, সাভার|