৪টি পার্সেল থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি
জব্দ ইয়াবা বড়ি। ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের দিলকুশায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ৪টি পার্সেল থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাব বলছে, ইয়াবার চালানটি চট্টগ্রামের লোহাগড়া থেকে আসা ফেস ক্রিমের কৌটায় বিশেষ কায়দায় লুকানো ছিল। এই ঘটনায় চার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১০। আটক হওয়া চার ব্যক্তির হলেন নাইম, রুবেল, আরিফ ও ফোরকান।

ইয়াবা আটক করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি। প্রথম আলোকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন মামলার প্রস্তুতি চলছে।

মহিউদ্দিন বলেন, র‍্যাবের অভিযানের পর কুরিয়ারের ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাওয়া যাচ্ছে না।