৪০ জামায়াত নেতা কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে ৩৮ নারীসহ জামায়াতে ইসলামীর ৪০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার শহরের ঢাকালিয়াপাড়ার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকালিয়াপাড়ায় পৌর জামায়াতের সাবেক আমির আবদুস সবুর মিয়ার বাড়িতে বিপুলসংখ্যক নারী কর্মী একত্র হয়ে বৈঠক করছিলেন। নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সবুর মিয়াসহ দুজন পুরুষ ও ৩৮ জন নারী জামায়াত কর্মীকে আটক করা হয়।