৪০ মণ জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সদর উপজেলা নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদী থেকে গতকাল শুক্রবার সকালে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে জাটকার মালিক পাওয়া যায়নি। পাগলা কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, বরগুনা থেকে সদরঘাটগামী এমভি নুসরাত-২ লঞ্চটিতে তল্লাশি চালিয়ে চারটি ঝুড়ি থেকে এই জাটকা জব্দ করা হয়। পরে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এই জাটকা বিতরণ করা হয়।