প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় অবস্থিত দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড ৪০ মণ পলিথিন জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সড়কে যাত্রীবাহী বাস আটকে এ পলিথিন জব্দ করা হয়। বাসটি চট্টগ্রাম থেকে আসছিল। ওই পলিথিনের দাম প্রায় পাঁচ লাখ টাকা। কোস্টগার্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান মুঠোফোনে বলেন, পলিথিনের মালিক পাওয়া যায়নি। আর যাত্রীবাহী বাস হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। পলিথিনগুলো বরিশাল পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।