৪০ হাজার ইয়াবাসহ চারজনকে আটকের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ৪০ হাজার ইয়াবা বড়ি ও সাড়ে চার লাখ টাকাসহ মিয়ানমারের চার নাগরিককে আটক করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রের দাবি, রাতে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃ‌ত্বে জালিয়াপাড়ার বাসিন্দা মো. কালামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৪০ হাজার ইয়াবা ও চার লাখ ৫৬ হাজার ৫০০ টাকাসহ মিয়ানমারের চার নাগরিককে আটক করে বিজিবি। বিজিবির দাবি, আটক ইয়াবার দাম এক কোটি ২০ লাখ টাকা। তবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও বৈদেশিক আইনে টেকনাফ থানায় পুলিশের মামলার প্রক্রিয়া চলছে।