৪০ হাজার ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বৃহস্পতিবার রাতে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মায়া আক্তার, সুমন শিকদার, নাসিক আহম্মেদ, সামছুল হক ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ডিবির এই অভিযানে গ্রেপ্তার পাঁচজনের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। ডিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়া আক্তার বলেছেন, তাঁরা চট্টগ্রাম থেকে বিভিন্ন কৌশলে শরীরে লুকিয়ে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসতেন। এরপর ঢাকার ও আশপাশের জেলায় এসব ইয়াবা বিক্রি করতেন।