প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে গত বুধবার রাতে ৪০ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র বলেছে, পুলিশের কাউন্টার টেররিজম (সিটি) বিভাগের একটি দল বুধবার রাত ১১টার দিকে যাত্রাবাড়ী থানার দক্ষিণ গোলাপবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ হাজার ইয়াবা বড়িসহ একটি ট্রাক আটক করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম ও আহাদুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।