৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছাকাছি টোল প্লাজার কাছ থেকে সয়াবিন তেলবাহী একটি ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ওই অভিযান চালায়। এ সময় ট্রাকটিও আটক করা হয়।
উদ্ধার অভিযানের ম্যাজিস্ট্রেট ও গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন বলেন, গতকাল সকাল ৭টার দিকে গোয়েন্দা পুলিশ ওই ট্রাকটি টোলপ্লাজার কাছে আটকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে এসব ইয়াবা বড়ি পাওয়া যায়।