৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছাকাছি টোল প্লাজার কাছ থেকে সয়াবিন তেলবাহী একটি ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে নাটোর ডিবি একটি দল ওই অভিযান চালায়। এ সময় ট্রাকটিও আটক করা হয়।
উদ্ধার অভিযানের ম্যাজিস্ট্রেট ও গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন বলেন, চট্টগ্রাম থেকে সয়াবিন তেলবাহী একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল সকাল ৭টার দিকে গোয়েন্দা পুলিশ ওই ট্রাকটি টোলপ্লাজার কাছে আটকে তল্লাশি চালায়। এ সময় সিটের নিচ থেকে এক কার্টুনে চারটি প্যাকেটে ভরা ইয়াবা বড়ি পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ১০ হাজার পিস করে ইয়াবা বড়ি পাওয়া যায়।
ওই ঘটনায় নাটোর ডিবি পুলিশের উপপরিদর্শক সেরাজুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গতকালই গ্রেপ্তারকৃতদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।