প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল বুধবার ভোররাতে মহিপুর খেলার মাঠে লাগানো ঔষধি ও কাঠজাতীয় ৪০টি গাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের চারপাশে প্রায় আট মাস আগে গাছগুলো লাগানো হয়েছিল। এ ঘটনায় গতকাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রশিদ মণ্ডল। তিনি বলেন, মাঠটি বিদ্যালয় ও স্থানীয় জামে মসজিদের নামে। তাঁদের কমিটির উদ্যোগে মাঠের চারপাশে নিম, অর্জুনসহ বিভিন্ন ধরনের ঔষধি ও কাঠজাতীয় ১০০ গাছ লাগানো হয়।