প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে পাথর ভাঙার অবৈধ কল (স্টোন ক্রাশার মিল) উচ্ছেদ অভিযানে হামলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফেরদৌস ইসলাম বাদী হয়ে মামলা করেন।
গত শনিবার দুপুরে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় বন বিভাগের জায়গা দখল করে স্থাপিত পাথর ভাঙার অবৈধ কল উচ্ছেদ অভিযান চলাকালীন পাথরশ্রমিকদের হামলায় পুলিশ সদস্যসহ আটজন আহত হন। হামলাকারীরা ইউএনওর ব্যবহৃত গাড়িও ভাঙচুর করে।