৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালয়িনের (র্যাব) সদস্যরা গতকাল মঙ্গলবার একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছেন।
আটক ব্যক্তির নাম সোহান হোসেন ওরফে সোহাগ (২৮)।
র্যাব-১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে ভৈরব থেকে একটি প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশে মাদকের একটি চালান আসতে পারে। তাৎক্ষণিকভাবে লে. কমান্ডার কাজী মো. শোয়াইবের নেতৃত্বে র্যাব-১-এর একটি দল উত্তরা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক সোহান হোসেন স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ভৈরব এলাকা থেকে ভারতীয় ফেনসিডিলসহ মাদকের চালান ঢাকার বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন।