৪২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির নেতা মনিরুজ্জামানসহ বিএনপি-জামায়াত-শিবিরের ৪২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শাহজাদপুর থানার ওসি শাহাবুদ্দিন খলিফা বলেন, গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দানসহ একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকালই সবাইকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।