৪২৪৪ বোতল মদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে গতকাল সোমবার ৪ হাজার ২৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। দুপুরে র্যা ব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল কামরুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভোর ছয়টায় র্যা ব-১১, সিপিএসসির এএসপি আলেপ উদ্দিনের নেতৃত্বে র্যা বের দল সোনারগাঁ উপজেলার ১৩৪২ চর রমজান, ছানাউল্যাহ গঙ্গানগরের জাহিদ হোসেনের মালিকানাধীন এম এম ট্রেড অ্যাপারেলস নামের গার্মেন্টসের চারতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি