৪৪৪ বোতল ফুড সাপ্লিমেন্ট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা এক যাত্রীর কাছ থেকে গতকাল বুধবার ৪৪৪ বোতল ফুড সাপ্লিমেন্ট (খাদ্য সম্পূরক) জব্দ করেছে শুল্ক বিভাগ। তবে শুল্ক কর্তৃপক্ষ এসব ফুড সাপ্লিমেন্টকে ‘অনুমোদনহীন ওষুধ’ বলে দাবি করেছে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) সানজিদা আনুশুয়া প্রথম আলোকে জানান, নাসরীন সুলতানা নামের এক যাত্রী যুক্তরাষ্ট্র থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে গতকাল সকালে ঢাকায় আসেন। তাঁর চারটি ব্যাগে এসব ফুড সাপ্লিমেন্ট ছিল। সানজিদা আনুশুয়া বলেন, এগুলো নিষিদ্ধ পণ্য নয়। তবে কোনো কাগজপত্র না থাকায় ওই যাত্রীকে ছেড়ে দিয়ে ‘ওষুধগুলো’ জব্দ করে শুল্ক গুদামে রাখা হয়েছে।