৪৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ এলাকা থেকে ১২ পাউন্ড সাপের বিষ, বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয়টি গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাবের দাবি, জব্দ হওয়া সাপের বিষের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আবুল হোসেন (৪৬), কাজী নাসির উদ্দিন (৩৬), আবু মুহিত আহমেদ (২৮)।
র‍্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে ইরাকি কবরস্থান মাঠের পশ্চিম পাশে একটি চার তলা ভবনের নিচ তলায় আজ সোমবার বেলা আড়াইটার দিকে অভিযান চালানো হয়। সেখান থেকে আবুল, নাসির ও মুহিতকে গ্রেপ্তার করা হয়। এই ফ্ল্যাটে অবস্থান করে তাঁরা সাপের বিষ মজুত করে বিদেশে পাচারের পরিকল্পনা করছিলেন। তাঁদের কাছ থেকে ১২ পাউন্ড সাপের বিষ, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সাপের বিষ বিদেশে পাচার করে আসছিলেন।