৪৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বিপুল পরিমাণ সাপের বিষসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় জানানো হয়, আটক হওয়া ব্যক্তির কাছ থেকে ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। আটক করা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি।

আজ দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ ব্রিফিংয়ের এ বিষয়ে সবাইকে বিস্তারিত জানানো হবে।