৪৫০ কচ্ছপ উদ্ধার, চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের হুামায়ূন কবিরের বাড়ি থেকে গতকাল বুধবার ৪৫০টি কচ্ছপসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার গাংনিয়া গ্রামের হাফিজুল ইসলাম, লক্ষ্মীদাঁড়ি গ্রামের ইসলাম ঢালি, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগঞ্জের কৃষ্ণপদ বাছাড় ও বরগুনা সদরের বাড়িরচর গ্রামের কমল চন্দ্র শীল।
সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল শেখ বলেন, একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাঁরা জানতে পারেন, মাছখোলা গ্রামের একটি বাড়িতে কচ্ছপ মজুত রাখা হয়েছে। পরে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে ওই গ্রামের হুধমায়ূন কবিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই কচ্ছপ ও কচ্ছপ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।