৪৬টি গরু লুটের পর গুলি ছুড়ে পালাল ডাকাত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চর এলাকার বাগবাড়ী গ্রামে সংঘবদ্ধ ডাকাত দল বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে ৪৬টি গরু ও অন্যান্য জিনিসপত্র লুট করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। গ্রামবাসী বিচ্ছিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের পূর্বতীরের দুর্গম চরাঞ্চলে বাগবাড়ী গ্রামটির অবস্থান। একমাত্র যোগাযোগের মাধ্যম নৌকা। গত মঙ্গলবার গভীর রাতে ৩০-৩৫ জন ডাকাত দুটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় গ্রামে প্রবেশ করে। তারা কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে বন্দুক ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতেরা মোট ৪৬টি গরু, মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে।