৫ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এক মুঠোফোন বার্তায় এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে আজ দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা।