৫ জেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীর মোহনা ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকাসহ এক লাখ মিটার কারেন্ট জাল, দুটি নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। আটক জেলেরা হচ্ছেন মো. রফিক (৩০), মো. চান্দু মিয়া (৩০), মো. বাবু (১৬), মো. লিটন (৩২) ও মো. সুমন (১৭)। এ ছাড়া এখলাছপুর এলাকায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি জাটকা এবং হাইমচর এলাকায় সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. হাবিবুর রহমান বলেন, জব্দ করা কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয় এবং জব্দ করা জাটকা এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়। আটক করা জেলেদের থানায় সোপর্দ করা হয়।