৫ বছর হোটেল দখলে রাখার মামলায় আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

খাগড়াছড়ি জেলা পরিষদের মালিকানাধীন আবাসিক হোটেল পাঁচ বছর দখল করে রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমপ্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজারা না নিলেও খাগড়াছড়ি জেলা পরিষদের মালিকানাধীন আবাসিক হোটেলটি পাঁচ বছর দখলে রাখার মামলায় আওয়ামী লীগ নেতা জাহেদুল আলমের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার খাগড়াছড়ি আদালতে এটি জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন

দুদক কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তে সত্যতা পাওয়ায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে ১১ জনকে সাক্ষী রাখা হয়েছে। নথির কিছু কাগজপত্র বাকি আছে। এগুলো আগামী রোববার আদালতে জমা দেওয়া হবে।
‘পাঁচ বছর ধরে জেলা পরিষদের হোটেল দখলে রেখে ব্যবসা’ শিরোনামে গত ২৪ নভেম্বর প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।

আসামি জাহেদুল আলম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। অবশ্য দলের বিরুদ্ধে গিয়ে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ২০০৯ সালে দল থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছিলেন। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও ২০১৫ সালের পৌর নির্বাচনে আবারও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে সাময়িক বহিষ্কৃত হন। এরপর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জেলার উপদেষ্টা কমিটির সদস্য করা হয়।

দুদক সূত্র জানায়, খাগড়াছড়ি জেলা পরিষদের মালিকানাধীন মিমি সুপার মার্কেটের তৃতীয় তলায় নির্মিত আবাসিক হোটেল ইজারা দেওয়ার জন্য ২০১৩ সালের ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিন দরদাতার মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স কংলী অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী অমিত চাকমাকে ইজারা দেওয়া হয় পরের বছরের ১৬ ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে তিনি ভাড়া জামানত বাবদ জেলা পরিষদে ১১ লাখ ১৯ হাজার ৭২০ টাকা পরিশোধ করেন।

এ ঘটনায় দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালের ২ এপ্রিল খাগড়াছড়ি থানায় মামলায় করেন। মামলায় আসামি করা হয় জাহেদুল আলমকে। এজাহারে বলা হয়, ২০১৫ সালে জাহেদুল আলম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর তিনি জেলা পরিষদ থেকে অন্য ব্যক্তিকে ইজারা দেওয়া একটি হোটেল দখলে নিয়ে ব্যবসা শুরু করেন। এ বিষয়ে ইজারা পাওয়া অমিত চাকমা জেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ দেন। পরিষদের পক্ষ থেকে জাহেদুলের কাছে কারণ ব্যাখ্যা চাওয়া হলে তিনি কোনো উত্তর দেননি। পরে দুদক বিষয়টি তদন্ত করে থানায় মামলা করে। জেলা পরিষদের ইজারা দেওয়া হোটেল দখলে রেখে পরিষদকে ভাড়া না দেওয়ায় ১৯ লাখ ৮২ হাজার টাকার ক্ষতি হয়। ক্ষমতার অপব্যবহার করে ইজারাপ্রাপ্ত ঠিকাদারকে দখলে যেতে না দিয়ে জোরপূর্বক দখলে রাখেন জাহেদুল।

দুদক মামলা করার পরের মাসেই হোটেল ছেড়ে দিয়ে ভাড়া বাবদ সব টাকা জেলা পরিষদকে পরিশোধ করেছেন বলে জানান জাহেদুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ইজারাদারকে ভয়ভীতি দেখিয়ে কিংবা জোর করে হোটেলটি দখল করেননি। ইজারাদার এটি চালাতে না পারায় তিনি পাঁচ বছর ধরে চালিয়েছেন। মামলা হওয়ার পর কেন হোটেলটি ইজারাদারকে ফেরত ও ভাড়ার টাকা পরিশোধ করলেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে মোকাবিলা করবেন।

খাগড়াছড়ি বাজারে শাপলা চত্বর থেকে ১০০ গজ দূরে জেলা পরিষদের আওতাধীন মিমি সুপার মার্কেট। এটির তৃতীয় তলায় হোটেল এবং চতুর্থ তলায় রান্নাঘর। ২০১৫ সালের ২৯ মার্চ থেকে জাহেদুল হোটেল আল আমিন অ্যান্ড কফি হাউস নামে ব্যবসা পরিচালনা শুরু করেন। হোটেলের চতুর্থ তলায় রান্নাঘর নির্মাণ করা হলেও সেটিও জাহেদুল দখলে রাখেন।