প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার ধুনট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার দায়ে পাঁচ শিক্ষকের কাছ থেকে মোট আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান গতকাল বিকেলে ওই জরিমানার রায় দেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন বিলচাপড়ি আইডিয়াল কলেজের প্রভাষক মজিবর রহমান, আবদুল ওয়াদুদ টেকনিক্যাল কলেজের প্রদর্শক শফিকুল ইসলাম, আনারপুর টেকনিক্যাল কলেজের প্রভাষক মামুনর রহমান, চিকাশি টেকনিক্যাল কলেজের প্রভাষক প্রলয় কুমার চক্রবর্তী ও প্রদর্শক আতাউর রহমান।