ডাকাত সন্দেহে আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচ ডাকাতকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে কয়েকটি গাড়ি ও ধারালো অস্ত্র।
আজ মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এসব তথ্য জানানো হয়।
ওই খুদেবার্তায় দাবি করা হয়, আটক হওয়া ব্যক্তিরা ডাকাতির সঙ্গে জড়িত। অভিযানকালে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার হয়েছে দুটি পিকআপভ্যান, তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।