৫০ অটোরিকশা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ l প্রথম আলো
গতকাল চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ l প্রথম আলো

নিবন্ধনবিহীন ৫০টি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ গাড়িগুলো জব্দ করে।
জানা গেছে, নতুন সিএনজিচালিত অটোরিকশা চালানোর জন্য উচ্চ আদালতে দায়ের করা একটি রিট গত সপ্তাহে খারিজ হয়ে গেলে পুলিশ গতকাল থেকে নগরে অভিযান শুরু করে। অভিযানে পুলিশ নগরের বিভিন্ন সড়ক থেকে গতকাল ৫০টি অটোরিকশা জব্দ করে।
পুলিশের যানবাহন শাখার উপকমিশনার মাসুদ-উল-হাসান প্রথম আলোকে বলেন, ‘উচ্চ আদালত নতুন অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে। আমরা আদালতের নির্দেশ মেনেই নিবন্ধনহীন অটোরিকশা জব্দ করছি।’
মালিক ও চালক সংগঠনের নেতারা জানান, চট্টগ্রামে প্রায় সাড়ে তিন হাজার সিএনজিচালিত নতুন অটোরিকশা রয়েছে। ২০১৩ সাল থেকে পর্যায়ক্রমে নতুন অটোরিকশা রাস্তায় নামে।