৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার চকপাড়া গ্রামের ছয়শতপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু মিয়া (৩৮) চকপাড়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

শ্রীপুর থানার পিএসআই আবু বক্কর সিদ্দিক জানান, চকপাড়ার আবু মিয়ার বাড়িতে মাদক বেচাকেনা হয়—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ শুক্রবার ভোরের দিকে ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে আবু মিয়া ছাড়া আরও অন্তত চারজন ছিল। অভিযান চলাকালে আবু মিয়াকে বাড়ি থেকে গ্রেপ্তার করতে পারলেও বাকি চারজন পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আবু মিয়ার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আবু মিয়াসহ মোট পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে।