৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকাল ছয়টার দিকে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে একটি ট্রাকে করে ছয় লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা নিয়ে দুই যুবক ঢাকা যাচ্ছিল। আজ সকাল ছয়টার দিকে হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকের চালক মাহফুজ মিয়া (৩০) ও তাঁর সহকারী শরিফ মিয়াকে (২৩) গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মোতালিব ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।