৫০ কোটি টাকা মূল্যের ১০ লাখ ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ড পূর্ব জোনে সংবাদ সম্মেলন করে লে. কর্নেল (বিএনএ) জুলহাস ফয়সাল ইয়াবা উদ্ধারের বিষয়টি জানান। ছবি: সৌরভ দাশ
কোস্টগার্ড পূর্ব জোনে সংবাদ সম্মেলন করে লে. কর্নেল (বিএনএ) জুলহাস ফয়সাল ইয়াবা উদ্ধারের বিষয়টি জানান। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের আনোয়ারা থেকে ১০ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। এগুলোর মূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। গতকাল সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকেও আটক করে কোস্টগার্ড।

আজ মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনে সংবাদ সম্মেলন করে লে. কর্নেল (বিএনএ) জুলহাস ফয়সাল এ তথ্য জানান।

কোস্টগার্ড পূর্ব জোন সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় একটি অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ডের একটি দল। পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সীতাকুণ্ডের দয়াল হরি নাথ (৪০) ও টেকনাফের মো. হোসেন (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাঁদের আনোয়ারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কাউসার বলেন, গোপন সংবাদে খবর পেয়ে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের পাশাপাশি আটক দুজনকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হবে।