৫০ চেক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের লালমাটিয়া শাখা থেকে অর্ধশতাধিক চেক চুরি হয়েছে। গতকাল দুপুরে এই চুরির ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ওসি আজিজুল হক বলেন, ‘বিষয়টি তদন্ত করছি। সব চেকই হিসাবে জমা দেওয়া হয়েছিল।’ শাখা ব্যবস্থাপক রেজাউল করিম খান সাংবাদিকদের জানান, সব চেকই হিসাবে জমা দেওয়ার জন্য দেওয়া হয়েছিল। চেকগুলোতে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ লাখ টাকা সম্পৃক্ত থাকতে পারে। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে জমা হওয়া চেকগুলো একজন নারী কর্মকর্তা নিজের ড্রয়ারে রাখছিলেন। বেলা একটার দিকে দেখেন কোনো চেক নেই। এর পরই বিষয়টি পুলিশকে জানানো হয়। নিজস্ব প্রতিবেদক