৫০ বস্তা চালসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চালসহ (২ হাজার ৫০০ কেজি) এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার খোরশেদ আলম (৫০) ঘাটাইল উপজেলার দেওলাপাড়া গ্রামের আমজাদ আকন্দের ছেলে। পুলিশ জানায়, গত শনিবার রাতে ১০ টাকা কেজির ৫০ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি চক্র উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া বাজার থেকে ছোট ট্রাকে করে হামিদপুর বাজারে নিয়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১০টার দিকে ট্রাকসহ খোরশেদ আলমকে আটক করা হয়।
খোরশেদ আলম বলেন, চাল তিনি ডিলারের কাছ থেকে কিনেছেন।