৫০ লাখ টাকার মাছ চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পলাশতলি এলাকায় মৎস্য খামারের পুকুর থেকে এক সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকার মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার খামারের মালিক হাফিজ উদ্দিনের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৩৫), রেজাউল করিম (৩২) ও মো. মোস্তফা (৪০)।