৫০ লাখ টাকার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলায় এক কেজি মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে আবদুর রহিম (৩৮) নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি ঝিকড়গাছার বুরুজবাগান এলাকার গোলাম মোস্তফার ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে আবদুল হামিদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আবদুর রহিমকে এক কেজি মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর স্ত্রী রুবিনা বেগম পালিয়ে যান। ওসি জানান, বাড়ির মালিক হামিদ মাদক ব্যবসায়ী ছিলেন। হামিদ মারা যাওয়ার পর তাঁর স্ত্রীকে আবদুর রহিম বিয়ে করে মাদক ব্যবসা শুরু করেন।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) পলাশ রায় জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।