৫০ লাখ টাকার মুঠোফোন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫৬৫টি মুঠোফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের কাস্টমস হল বেল্ট থেকে মুঠোফোনগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কাস্টমস গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, হল বেল্টে সন্দেহজনক দুটি বড় প্লাস্টিকের প্যাকেট দেখতে পেয়ে কাস্টমস কর্মকর্তারা সেগুলো খুলে মুঠোফোনগুলো দেখতে পান। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের অনুমোদন ছাড়া মুঠোফোনগুলো আমদানি করা হয়েছিল।