৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের ৩ নম্বর স্লুইসগেট এলাকা থেকে এসব বড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে টেকনাফের চৌধুরীপাড়া, নাজিরপাড়া ও সাবরাং এলাকায় বিজিবির তিনটি দল টহল জোরদার করে। গতকাল ভোর চারটার দিকে সাবরাং ৩ নম্বর স্লুইসগেট এলাকায় সন্দেহভাজন দুজন লোককে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা তাঁদের থামার সংকেত দেন। এ সময় ওই দুই ব্যক্তি একটি পলিথিন ব্যাগ ফেলে দৌড়ে পাশের গ্রামে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতরে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।