৫০ হাজার ইয়াবা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্টেশন এলাকায় একটি অটোরিকশা থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে কোস্টগার্ডের সদস্যরা এ ​অভিযান চালান।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আতাউর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর এলাকার পুরাতন বাসস্টেশন এলাকার আওয়ামী লীগ অফিসের সামনে একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় নেটের দুটি বস্তা অটোরিকশা থেকে নামাতে গেলে কৌশলে চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে বস্তা দু​টির ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

আতাউর রহমান আরও বলেন, আটক করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এগুলো টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হচ্ছে।