৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গত শুক্রবার রাতে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া বেড়িবাঁধ এলাকায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে অবস্থান নেয়। এ সময় একটি নৌকা কূলে ভিড়তে দেখে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে নৌকায় থাকা লোকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি ব্যাগে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।