৫০ হাজার ইয়াবাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার বেলা তিনটার দিকে একটি পিকআপ ভ্যানে করে ইয়াবা নিয়ে এই দুজন আনোয়ারা থেকে চট্টগ্রাম নগরে আসছিলেন।

আটক ব্যক্তিদের নাম মো. আবুল কাশেম (৩৮) ও নুরুল আফছার (২৬)। তাঁদের বাড়ি আনোয়ার উপজেলায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মো. ইব্রাহিম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় চালকের সিটের পেছনে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। আনোয়ারা থেকে ইয়াবাগুলো আনা হয়েছে। ইয়াবা বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলা করা হবে বলেও তিনি জানান।