৫০ হাজার কেজি মুরগি ও মাছের বিষাক্ত খাবার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্যানারি বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাবার তৈরির আরেকটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। গতকাল শুক্রবার রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার ঝাউচরে পুতুল এন্টারপ্রাইজ নামের কারখানা থেকে র্যাব ৫০ হাজার কেজি বিষাক্ত খাবার জব্দ করেছে। ট্যানারি বর্জ্য দিয়ে খাবার তৈিরর অপরাধে দুজনকে তাৎক্ষণিকভাবে দণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে ট্যানারি বর্জ্য গুঁড়া করার চারটি যন্ত্র ও একটি বড় মিশ্রণযন্ত্র দেখতে পান। জিজ্ঞাবাদে কারখানার মালিক আবুল কালাম (৫১) আদালতকে বলেন, ২২ কাঠা জমি মাসিক ২৫ হাজার টাকায় ভাড়া নিয়ে কারখানাটি তৈরি করেছেন। দুই বছর যাবৎ ট্যানািরর বর্জ্য দিয়ে খাবার তৈরি করেন। ট্যানাির বর্জ্যের শুঁটিক ১০ টাকা কেজি হিসেবে কিনে তা গুঁড়া করে ২০-২৫ টাকা কেজি হিসেবে গাজীপুরসহ আশপাশের খামািরদের কাছে বিক্রি করেন। এটি খামািরদের কাছে হাজারীবাগের ‘বাংলা প্রোটিন’ নামে পরিচিত।
এর আগে গত ১২ ডিসেম্বর র্যাবের ভ্রাম্যমাণ আদালত একই ধরনের অপরাধে ওই এলাকার একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
র্যাবের অনুসন্ধানে দেখা গেছে, মুরগি বা মাছের খাবারে ৩০ পিপিএম মাত্রার বেশি ক্রোমিয়াম থাকা ঝুঁকিপূর্ণ। ট্যানাির বর্জ্য মিশ্রিত খাবারে প্রায় পাঁচ হাজার পিপিএম মাত্রায় ক্রোমিয়াম পাওয়া যায়। উন্নতমানের খাবারের ১০০ কেজির দাম সাড়ে চার হাজার টাকা হলেও ট্যানাির বর্জ্য দিয়ে তৈরি সমপরিমাণ খাবারের দাম তিন হাজার টাকা। অসাধু খামািররা বেশি মুনাফার আশায় এসব কারখানা থেকে বিষাক্ত খাবার কেনেন।