৫০ হাজার টাকা জরিমানা, শ্যালো যন্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর পাশে শ্যালো যন্ত্র দিয়ে বালু উত্তোলনকারী দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে শ্যালো যন্ত্রসহ মালামাল জব্দ করা হয়েছে।
মহিপুর এলাকার খায়রুল আলম ও আবদুল জলিলকে ওই জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত শুক্রবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম গতকাল শনিবার জানান, ৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘রংপুরে নির্মাণাধীন সেতুর কাছ থেকে বালু উত্তোলন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর নির্মাণাধীন দ্বিতীয় সড়ক সেতুর অদূরে একটি শ্যালো যন্ত্র বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল।