৫০টি গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে নূরুল ইসলাম নামের এক ব্যক্তির জমিতে রোপণ করা আকাশমণি জাতের ছোট ও মাঝারি আকারের ৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নূরুল ইসলামের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, মাস ছয়েক আগে গাছগুলো লাগানো হয়েছিল। বিষয়টি থানায় জানানো হবে।